উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে আমি উপদেশ দিচ্ছি পাথর কোয়ারী খুলে দেওয়া হোক,হাজী আব্দুল বাছির

Desk Desk

News

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের সব কয়টি পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে ভোলাগঞ্জে শ্রমিক,ব্যবসায়ী, পরিবহন সংগঠনের আয়োজনে জনসমাবেশে জেলা ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার বলেন, আগামী ডিসেম্বরের শুরুতেই পাথর কোয়ারী খুলে দিতে হবে।নচেৎ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান বক্তার বক্তব্যে শ্রী সিলেটের লক্ষ লক্ষ শ্রমিক আজ বেকার ও দরিদ্রসীমার মধ্যে বসবাস করছে।অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।খুব শিগ্রই সিলেটের সব কয়টি পাথর কোয়ারী খুলে দিয়ে শ্রমিকের বেচে থাকার ও রুটি রুজির পথ চালু করা হোক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২ টায় সিলেটের ভোলাগঞ্জ,পাড়ুয়া (শাকেরা)এলাকায় অনুষ্ঠিত্ববৃ হত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল বাছিরের ও শ্রমিক নেতা সাব্বির আহমদ ফয়েজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক- পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের একাংশের সভাপতি ও ব্যবসায়ী নেতা শাব্বির আহমদ।

 

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখে,     কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান লাল মিয়া, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রুনু মিয়া, যুগ্ম সম্পাদক আইনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুদ্দিন মানিক, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন।

 

সভায় আরো বক্তব্য রাখেন,ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার তিনবারের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া,কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আবিদুর রহমান,ব্যবসায়ী নেতা মোঃ আলী, আংগুর মিয়া, আব্দুল হেকিম, মানিক মিয়া, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন,হোসেন নুর, গিয়াস উদ্দিন,আব্দুল আজিদ, বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, বারকি শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক আউয়াল মিয়া, পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, ফয়জুর রহমান, প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল বাছির বলেন,আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে আমি উপদেশ দিচ্ছি পাথর কোয়ারী খুলে দেওয়া হোক।কোম্পানীগঞ্জের মানুষ খুব কষ্টে আছে।দেশের দশ কোটি মানুষ পাথর ব্যবসার সাথে জড়িত।কোয়ারী বন্ধ থাকায় আজ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ দিয়ে কি করতাম যদি মানুষ না বাচে।আজ পরিবেশের দোহাই দিয়ে সব পাথর কোয়ারী বন্ধ করে রাখা হয়েছে।

(সি/স-১২ নভেম্বর-তা/ই)