দিরাইয়ের দৌলতপুরে দূর্বিত্তের আগুনে গবাদিপশু পুড়ে ছাই

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

দিরাই প্রতিনিধি:-সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর গ্রামে দুর্বিত্তের দেওয়া আগুনে গবাদি পশুসহ একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ।

জানা যায় রোববার রাতে ৩টার সময় দৌলতপুর গ্রামের মো. মঞ্জুর খাঁন নামের এক কৃষকের গোয়াল ঘরে আগুন দেয় দুর্বিত্তরা ,এতে ৪ টি গরু ও ৩ টি ভেড়া আগুনে পুড়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।
তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত এখন ও জানা যায় নি।

এ ব্যাপারে যোগায়োগ করা হলে ,জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে । শিবলী বলেন, এর সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন,রাতের বেলা ঘটনাটি ঘটেছে ,যেটা সকালে উঠে পরিবারের লোকজন দেখতে পান বলে জানা গেছে । ক্ষতিগ্রস্ত পরিবারটি এ বিষয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি করে গেছেন। ওসি জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ,বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে দুর্বিত্তদের সনাক্ত করার জন্য কাজ করছে প্রশাসন।

(সি/স-১৬ নভেম্বর-তা/ই)