বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-আগামীকাল ৯ ডিসেম্বর বুধবার বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজসেবায় বিভিন্ন অবদানের জন্য এ বছর পাঁচজন নারীকে বেগম রোকেয়া পদক ২০২০ দেয়া হবে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক প্রদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। বেগম রোকেয়া পদক– ২০২০ এর জন্য মনোনীত পাঁচজন নারী ব্যক্তিত্ব হলেন নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। পদকপ্রাপ্ত নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করবেন। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। (সি/স-০৮ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: