আবারও বিপুল ভোটে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন নাদের বখত

Desk Desk

News

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

আব্দুছ ছালাম শাকিল (সুনামগঞ্জ):-সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাদের বখত বেসরকারি ফলাফলে আবারও মেয়র পদে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২১ হাজার ৬শ ৮৬ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮শ ৭০ভোট।

এরআগে সকাল থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ শেষ হয়। বিকেলে শুরুহয় ভোট গননা।

২৩টি ভোটকেন্দ্রে ১৬ জানুয়ারী সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

এবারের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩জন । আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নাদের বখত, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুর্শেদ আলম ও হাতপাখা প্রতীকে রহমতুল্লাহ লড়েছেন এই ভোটে।

জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন ‘নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পৌরসভার প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

(সি/স-১৬ জানুয়ারী-তা/ই)