কে হচ্ছেন ছাতক পৌর মেয়র?

Desk Desk

News

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সকাল ৮ টা থেকেই ভোটগ্রহণ চলছে। ছাতক পৌরসভার নির্বাচনে উৎসব উদ্দিপনায় চলছে ভোটারে ভোটদান।

নির্বাচকে ঘিরে রাখা হয়েছে ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী। কেন্দ্র অনুযায়ী প্রিজাইডিং ও পুলিং নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমান মোবাইল কোর্ট। তদারকি করার জন্য থাকবেন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব একদল পুলিশ। সাদা পোশাকে মোতায়েন থাকবেন ডিএসবি’র কর্মকর্তারা। একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনে সার্বিক মনিটরিং করবেন। সুষ্ট নির্বাচনের ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করনে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গির আলম ও পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম। ভোটারদের মতে পৌরসভার ১৯টি কেন্দ্রের মধ্যে প্রায় সবগুলোকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ৬টি কেন্দ্রকে চিহ্নিত করেছেন সাধারন ভোটাররা। এর মধ্যে জামেয়া ইসলামিয়া নোয়ারাই, কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়(২টি কেন্দ্র)কে অতি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা।

সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করে উপজেলা নির্বাচন অফিসার ফয়জুর রহমান জানান, সুষ্ট ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, নির্বাচনে সর্বক্ষণ কঠোর নজরধারী করছে পুলিশ বাহিনী। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে কোন কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ নয় বলে তিনি জানান।

শিল্পশহর ছাতক পৌরসভায় এবার মেয়র পদে দুই প্রধান দলের দু’জন প্রার্থী লড়ে যাচ্ছেন। এখানে কোনো বিদ্রোহী প্রার্থীও নেই। যেহেতু এখানে প্রধান দুই দলের দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন তাই প্রচার-প্রচারণা চলেছে সমতালে। সাধারণ ভোটারদের উক্তি ছাতক পৌরসভায় এবারে হবে সমানে-সমানে লড়াই। আওয়ামীলীগের মনোনয়নে আবুল কালাম চৌধুরী ও বিএনপির মনোনয়নে এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন সিলেট বিভাগের একমাত্র নারী প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি।

পৌরসভার ৫ ম নির্বাচনে আজ কে হাসছেন বিজয়ের হাসি? জয়ের মুকুট কে পরছেন। এই অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন ভোটাররা। এখানে ১৯টি কেন্দ্রে ৩০হাজার ২৮০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৫হাজার ২৭১জন এবং নারী ভোটার রয়েছেন ১৫হাজার ৯জন।

(সি/স-১৬ জানুয়ারী-তা/ই)