চার দিনের সফরে সিলেট আসছে মন্ত্রী ইমরান আহমদ Desk Desk News প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ সিলকো ডেস্ক:-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি চার দিনের সফরে সিলেট আসছেন আগামী শুক্রবার। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সিলেটে বিভিন্ন কমসূচিতে অংশগ্রহন করবেন তিনি। সফরকালে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে নির্বাচনী এলাকার তিন উপজেলায় গৃহহীনদের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী হস্তান্তরকৃত ঘর পরিদর্শন করবেন। ইমরান আহমদ শুক্রবার পৌনে ৬ টায় ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দনে এসে পৌছাবেন। পরদিন শনিবার গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করবেন তিনি। রবিবার জৈন্তাপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। সোমবার কোম্পানীগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন এবং সিলেট বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন করবেন। (সি/স-২০ জানুয়ারী-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: