কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মরহুম মাস্টার মখলিছুর রহমানের স্মরন সভা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের নেতা, থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক,দলইরগাঁও টাইটেল মাদ্রাসার আমৃত্যু সভাপতি ও সালিশ ব্যক্তিত্ব মরহুম মখলিছুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কতৃক স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন,কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ,পরিচালনা করেন কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন মরহুম মখলিছুর রহমানের নাতি তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসফার ইসলাম রাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূর মিয়া,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল ওয়াদুদ, সহ-সভাপতি তেরা মিয়া,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান।পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃহাবিব উল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক মুশাহিদ আলী। সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন , যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সিনিয়র সদস্য মোঃতুফাজ্জল হোসেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন। এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগজ্ঞ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃসিরাজুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ কামরান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর আলী, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেল প্রমুখ। বক্তারা তাদের বক্তবে বলেন মরহুম মাস্টার মখলিছুর রহমান যেমন ছিলেন একজন সফল শিক্ষক তেমনি ছিলেন একজন পরোপকারী ন্যায়পরায়ন ব্যক্তি। স্মরণ সভা শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মোঃআবদুর রহমান। (সি/স-০৪ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: