গোয়াইনঘাটে কৃষি যন্ত্র বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

গোয়াইনঘাট প্রতিনিধি:- ঝড় ঝঞ্ঝা আর অকাল আকষ্মিক বন্যা প্রবন গোয়াইনঘাটে কৃষকদের প্রতি সরকারের এমন উদ্যোগ কৃষি উন্নয়নে নতুন এক অধ্যায়ের সূচনা করলো। যার ফলে দ্রুত সময়ে মাঠের ফসল কৃষকের ঘরে উঠবে,শ্রমীকের দুষ্প্রাপ্যতা ঘুচবে। আর এতে কৃষক পাচ্ছেন ৭০% ছাড়।
গোয়াইনঘাটে ধান কটার কম্বাইন যন্ত্র বিতরনের উদ্বোধন কালে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। ৮ এপ্রিল দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমন্বিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় কৃষিযন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্টানের প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান কৃষকদের হাতে অত্যাধুনিক কম্বাইন হারবেস্টর মেশিনের চাবি কৃষকদের হাতে তুলে দেন।উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস কৃষিকর্মকর্তা সুলতান আলী কৃষ সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহসহ কৃষিঅফিসের অন্যান্য কর্মকর্তা, আ’লীগ নেতা সুবাস চন্দ্রপাল, সুবাস দাস, হাবিব আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ওএলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিকেল ৫টায় আলীরগ্রাম উনাই হাওরে তাদের উপস্হিতিতে মাঠে মেশিন দিয়ে ধান কেটা হয় এ সময় এলাকর অসংখ্য লোকজন জড়ো হয়ে অত্যাধুনিক কৃষিযান্ত্রিকী করনের দৃশ্য দেখেন।এ ছাড়া দুপুর ১টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের সামনে একটি টিসিবি পন্যের দোকানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও তাহমিলুর রহমান।

ছবিঃ(১) গোয়াইনঘাটে ধান কাটার মেশিনের চাবি কৃষকের হাতে তুলে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও তাহমিলুর রহমান (২)আলীর গ্রাম উনাই হাওরে অত্যাধুনিক কম্বাইন হারবেস্ট মেশিন দিয়ে ধান কাটা চলছে।

 

(সি/স-০৯ এপ্রিল-তা/ই)