ভাটরাই আশরাফ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কালিবাড়ী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

Desk Desk

News

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

কোম্পানীগঞ্জ উপজেলার ‘ভাটরাই স্পোর্টস বোর্ড’ আয়োজিত ১ম আশরাফ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রবিবার(১১ এপ্রিল) ভাটরাই খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটের সময় খেলাটি শুরু হয়।

কালিবাড়ী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট দল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পুর্তগাল প্রবাসী মোহাম্মদ আশরাফ উদ্দীন।

ভাটরাই স্পোর্টস বোর্ডের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যাম্পিয়ন কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক ফারুকুজ্জামান রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালাইরাগ সূর্যদয় ক্লাবের সাবেক অধিনায়ক গিয়াস উদ্দিন।কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়,কোষাধ্যক্ষ আব্দুল আলীম,জালিয়ারপার ক্রিকেট দলের অধিনায়ক বাবুল মিয়া।নাজিরগাও ক্রিকেট ক্লাবের উপদেষ্টা জামাল উদ্দীন।ভাটরাই ক্রিকেট ক্লাবের সদস্য একলিম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সুফেদ বক্স,জাকারিয়া আহমদ,সমুজ মিয়া,কাওসার আহমদ সহ প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল কালিবাড়ী স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন আমন্ত্রীত অতিথিরা।ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফারুকুজ্জামান রানা,ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার মোঃ আবুল হোসাইন।
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ রেজা।

(সি/স-১১ এপ্রিল-তা/ই)