নবীনগরে উদ্বোধন হল”শিবপুর বহুমূখী ভাই ভাই গাড়ী ক্রয় বিক্রয়ের হাট

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

 

নবীনগর ব্রাহ্মণবাড়িয়া:-“শততা আমাদের ভিত্তি, গাড়ী চালকগণ আমাদের শক্তি” এই স্লোগানকে সামনে রেখে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর মহেশরোড সংলগ্ন হাজী জনব আলী মার্কেটের উত্তর পাশে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত সোমবার বিকালে শুভ উদ্বোধন হলো শিবপুর বহুমূখী ভাই ভাই গাড়ী ক্রয় বিক্রয়ের হাট।সপ্তাহের প্রতি শনিবার সারাদিন ব্যাপী বসবে এই হাট।

দিনদিন গাড়ি কেনায় ঝুঁকছেন বিভিন্ন পেশার মানুষ। তবে বিক্রয়ের দিক থেকে পুরোনো গাড়িই শীর্ষে। আর নতুন গাড়ির চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। নূরনগর অঞ্চলের গাড়ির মালিক ও গাড়ি চালকের কথা বিশেষ বিবেচনা করে তাদের সুবিধার্থে পূর্ব ছয় ইউনিয়নের প্রান কেন্দ্র শিবপুরে এই হাটের পথ চলা শুরু করল।এই হাটে ক্রেতা বিক্রেতাগণ তাদের পছন্দ অনুযায়ী ন্যায্যমূল্যে নতুন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন।

যে কোন ব্যক্তি এই হাটে তার ব্যবহৃত মটর সাইকেল বা অন্যান্য গাড়ি কোন প্রকার জামেলা ছাড়া একাধি জন কাস্টমারের সাথে দাম কষাকষির মধ্যেদিয়ে ন্যায্যমূল্য বিক্রয় করতে পারবেন।পক্ষান্তরে চাইলে যে কোন ব্যক্তি এই হাটে এসে নতুন গাড়িও ক্রয়বিক্রয় করতে পারবেন।সবার জন্য রয়েছে হাট কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেদিয়ে বিশেষ সুবিদা।

এই হাটে নতুন ও পুরাতন গাড়ি পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্দোনেশিয়া, চীন, জাপান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ আসা বিশ্বখ্যাত মিতসুবিশি, টয়োটা, হুন্দাই, নিশান, ফোর্ড, টাটা, মাহিন্দ্র, হিনো, অশোক লেল্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদিত বিপণন প্রতিষ্ঠানের গাড়ী পাওয়া যাবে বলে জানান হাট কতৃপক্ষ।

হাট কতৃপক্ষ বলেন ক্রেতা বিক্রেতাগণ ন্যায্য মূল্য তাদের নতুন ও পুরাতন গাড়ী ক্রয় বিক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ সিকিউরিটি প্রদান করা হবে।
হাট কর্তৃপক্ষ আরো বলেন সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে এখানে নতুন পুরাতন সাইকেল, রিকশা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, কাভারব্যান, মাইক্রো ইত্যাদি গাড়ী পাওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত হাট কমিটির সম্মানিত পরিচালক মন্ডলী শিবপুর ইউপি সদস্য মোঃ লিটন মেম্বার,আনোয়ার হোসেন, ডাক্তার আবুল হোসেন, মোঃ খোরশিদ আলম, মোঃ বাবুল মিয়া ও আবু আসাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 

(সি/স-১২ মে-তা/ই)