ঢাকা মহানগর আ’লীগ নেতা কর্তৃক নবীনগরের ৫ হাজার অস্বচ্ছলকে ঈদবস্ত্র উপহার Desk Desk News প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১ নবীনগর(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল মঙ্গলবার(১১/৫) সারাদিন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র ৫ হাজার শাড়ি, লুঙ্গি বিতরন করেন ঢাকা মহানগর(দক্ষিণ) আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল। ঈদবস্ত্র বিতরনের সময় বিকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় তিনি বলেন, এই করোনা মহামারির সময় আমরা যেন ঘরে থাকি, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের নস হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা বার বার বলে যাচ্ছেন সেটি যেন পালন করি। প্রতিবছরের ন্যয় এবারও আপনাদের পাশে আছি, থাকবো সারাজীবন। দেশ রত্ম প্রধানমন্ত্রী শেখহাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, মানবতার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদ, ফজলুল করিম , আতিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এমদাদুল হক, সাংবাদিক সঞ্জয় সাহা, জিএস খায়রুল আমিন, যুবলীগ নেতা রিপন, সাইদুর, মাঞ্জুসহ স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। (সি/স-১২ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: