দিরাই উপজেলা আ’লীগের সভাপতি আছাব উদ্দিন চেয়ারম্যানের ইন্তেকাল

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন (৮০) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৬ মে) দুপুরে দিরাই উপজেলা রোডের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন আছাব উদ্দিনের বড় ছেলে শরীফ উদ্দিন সর্দার।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন আছাব উদ্দিন। হঠাৎ আজ দুপুরে শরীর আরও বেশি খারাপ হলে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা ও দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন।

(সি/স-২৬ মে-তা/ই)