ভূমিকম্পে আতঙ্কিত না হওয়ার পরামর্শ সিলেটবাসীকে পররাষ্ট্রমন্ত্রী Desk Desk News প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২১ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেটবাসীকে ভূমিকম্পে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। রোববার (৩০ মে) এক ভিডিওবার্তায় তিনি এ পরামর্শ দেন। ভিডিওবার্তায় ড. মোমেন বলেন, সিলেটে বেশ কয়েকদফা ভূমিকম্প হয়েছে। তবে এ ভূমিকম্পে আপনারা আতঙ্কিত হবেন না। তিনি বলেন, অনেকেই মনে করেন ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। তবে আপনারা আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিন। আমি ভূমিকম্প নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সিসিক মেয়রের সঙ্গে আলাপ করেছি। তাদেরও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি। ড. মোমেন বলেন, অনেক আগে ভূমিকম্প হলে দৌড়ে বাড়ির বাইরে খোলা মাঠে চলে যেতাম। আপনারা এটা বিবেচনায় নিতে পারেন। তিনি আরও বলেন, সিলেট পুণ্যভূমি। ইনশাল্লাহ এখানে অসুবিধা হবে না। তবে আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন। (সি/স-৩০ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: