জৈন্তাপুরে ২৪০ পিছ ইয়াবা, ৩০লিটার মদ সহ পুলিশের হাতে আটক ২, বহনকারী সিএনজি জব্দ Desk Desk News প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১ সিলেট জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে ৩০ মে রবিবার রাত সাড়ে ৯টার সময় ”রেজওয়ান এন্ড রায়হান এক্সপ্রেস মা বাবার দোয়া” নামক নামক নাম্বার বিহীন টোকেন পরিচালিত সিএনজি অটোরিক্সা দিয়ে লালাখাল হয়ে ভারত হতে নিয়ে আসা এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট ও বাগানে চা শ্রমিকের মাধ্যমে সংগ্রহ করা দেশীয় চোলাই মদ সিলেট শহরে নিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আভিযানিক টিম ভারতীয় এ্যামফিটামিন জাতীয় ২৪০ পিছ ইয়াবা এবং খেলার ব্যাগে, শপিং ব্যাগের মধ্যে রক্ষিত বিভিন্ন সাইজের ১৩টি প্লাষ্টিকের বোতলে ভর্তি ৩০লিটার দেশীয় মদ সহ দুই জনকে আটক করে ৷ আটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের মৃত লুৎফুর রহমান এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৮), ২। ভিত্রিখেল পূর্ব, গ্রামের আব্দুল হান্নানের ছেলে রেজওয়ান আহমেদ (২১)। পুলিশ আরও জানায় বিভিন্ন গনমাধ্যম সূত্রে তারা জানতে পারে দীর্ঘ দিন হতে উপজেলার চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চোরাকারবারী সিন্ডিকেটের একটি চক্র নাম্বার বিহিন সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে মাদক সামগ্রী পাচার করে আসছে ৷ এদিকে পুলিশ উপজেলাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ৷ জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ আটকের বিষয় নিশ্চিত করেন ৷ তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা পক্রিয়াধীন ৷ ৩১ মে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে ৷ চারিকাটা ইউনিয়নে পুলিশের টিম মাদক নির্মূলে ২৪ ঘন্টা বিভিন্ন ভাবে তদারকি করছে ৷ আমাদের মাদক বিরুধী অভিযান অব্যাহত আছে। (সি/স-৩১ মে-তা/ই) SHARES অপরাধ বিষয়: