রাজনগরে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ হারুনুর রাশীদ:-মৌলভীবাজারের রাজনগরে ৫ শত কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, রাজনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী,মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর উপজেলা কৃষি অফিসার শেখ ইফফাত আরা ইসলাম, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৫০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার করে বিতরণ করা হয়। (সি/স-২৯ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: