২৪ ঘণ্টায় করোনায় ২২৮ জনের প্রাণহানি Desk Desk News প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন। দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। আজ বরিবার (২৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। (সি/স-২৫ জুলাই-তা/ই) SHARES কভিড ১৯ বিষয়: