দেশে করোনায় প্রাণহানি ১৯ হাজার ছাড়িয়ে গেলো Desk Desk News প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জন। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮২৭ জনের। পরীক্ষার ভিত্তিতে নতুন রোগী ৬ হাজার ৭৮০ জন। ২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। এতে আরও বলা হয়, করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ১৯ হাজার ৪৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯ হাজার ৭২৩ জন। মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। এর আগে শুক্রবার (২২ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৩৬৪ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। (সি/স-২৪ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: