দেনাদারের ঘরের দরজায় পাওনাদারের লাশ রেখে প্রতিবাদ Desk Desk News প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ পটুয়াখালীর আলীপুরে সুনীল দাস (৫৭) নামের এক ব্যক্তির মৃতদেহ দেনাদারের ঘরের দরজার সামনে রেখে প্রতিবাদ জানিয়ে পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি করেছে তার পরিবার। মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী (৫২) দাসের দাবি, তার স্বামী স্থানীয় ইউসুফ মুসুল্লীর নিকট থেকে ১২ লাখ টাকায় (একটি ভিটি) তিন শতক জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘ একযুগ কেটে গেলেও সে জমি বুঝিয়ে দেয়নি ইউসুফ। এরপর থেকে টাকা ফেরৎ চেয়ে আসছিল সুনীল। ইতোমধ্যে সুনীল দাস অসুস্থ হয়ে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে শুক্রবার রাতে নিজের বসতঘরে মৃত্যুবরণ করেন। শনিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সুনীলের মরদেহ ইউসুফ মুসুল্লীর ঘরের সামনে এনে রাখা হয়। এসময় আশেপাশের শতশত মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বিষয়টি সমাধানে তৎপর হন। কিন্তু ইউসুফ মুসুল্লী এবং তার পরিবারের লোকজন ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় আপাতত ঘটনার কোনো সমাধান হয়নি। (সি/স-২৪ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: