করোনায় একদিনে ২৪৭ মৃত্যু, আক্রান্ত ১৫ হাজার ১৯২ জন Desk Desk News প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের প্রাণহানি হয়েছে।এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। (সি/স-২৬ জুলাই-তা/ই) SHARES কভিড ১৯ বিষয়: