দূর্ঘটনায় নিহত ট্রাক ড্রাইভার জালালের দাফন সম্পন্ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-গ্যাস সিরিন্ডার নিয়ে ঢাকা থেকে সিলেটের কোম্পানীগঞ্জে আসার পথে ট্রাক দূর্ঘটনায় এক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের ব্রাহ্মবাড়িয়ার আশুগঞ্জে এলাকায় নিহত হোন। নিহত ড্রাইভার কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকার মৃত ধন মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (৩৫)। সূত্রে জানা যায়, আশুগঞ্জ পার হয়ে বিশ্ব রোডের কাছাকাছি এসে একটি চাকা বদলানোর জন্য গাড়ী থামায় সে। গাড়ি থেকে নেমে তার কাজের প্রস্তুতি কালে টায়ার বিস্ফোরণে ঘটনা স্থলেই সে প্রান হারায়। সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ উপজেলার টুকের গাঁও কবরস্থানে দাফন করা হয়। ব্যাক্তি জীবনে সে চার সন্তান ও স্ত্রী রেখে যান। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। (সি/স-০২ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES মৃত্যু সংবাদ বিষয়: