ভারতীয় মদসহ কোম্পানীগঞ্জে একজন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জের ৪৮ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী ছনবাড়ী গ্রামের শরিফ উল্লাহ’র পুত্র আতিকুল (৪৫)। কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক এমরান আহমদ ও সহকারী উপ পরিদর্শক রবিবার দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটের সময় মোখলেছুর রহমানের কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।এ সময় পুলিশের তারা খেয়ে মুখলেছুর রহমান পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীসহ দুই জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ০১। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল মাদক কারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানান।তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় মাদক কারীবারিদেরকে উৎখাত করতে পারলেই মাদজ নিয়ন্ত্রণ করা সম্ভব।তাই সীমান্তে এলাকায় আমাদের নজরদারী রয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। (সি/স-০২ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: