দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো স্বাগতিক বাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয় বাংলাদেশের

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করেছে টাইগাররা। এতে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ।

অজিদের দেওয়া মাত্র ১২২ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। এতে পাঁচ ম্যাচের এই সিরিজ জয়ের দিকে আরেক ধাপ এগিয়ে গেলো মাহমুদউল্লা রিয়াদের দল।

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে মাত্র ১২১ রান তুলে সফরকারীরা। দলের হয়ে মিসেল মার্শ সর্বোচ্চ ৪৫ রান করেন। আর বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি, শরিফুল ইসলাম দুটি এবং সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও পরবর্তীতে আফিফ-নুরুলের ব্যাটে ভর করে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৭ রান করে আফিফ হোসাইন। সাকিবের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৬ আর ২৪ বলে ২৩ রান করেন মেহেদী হাসান।

(সি/স-০৪ আগস্ট-তা/ই)