ক্যান্সার আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী নাঈমের বাঁচার আকুতি

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

ম,স,ই, সায়েম-পলিটেকনিক ক্যাম্পাস প্রতিনিধি:-  স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তিতে শত দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির ২০১৮-২০১৯ সেশনের মেধাবী শিক্ষার্থী নাঈম (বায়েজিদ)। দরিদ্র পরিবারে বেড়ে উঠার কারণে নাঈম হয়ে উঠে পরিবারের আশার আলো। কিন্তু সেই আলো এখন নিভু নিভু অবস্থায়।

চলতি বছরের ‘মে’ মাসে হঠাৎ অসুস্থ হলে উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসা করানো হয়। কিন্তু এতেও রোগ নিশ্চিত না হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢাকা পিজি হাসপাতাল নামেও পরিচিত) ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসক জানান, নাঈম ‘ক্যান্সার’ –এ আক্রান্ত হয়েছে।

নাঈমের বড় বোন বলেন, নাঈম’কে কিছু দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হলেও পরে চিকিৎসক জানান, তাকে দেশের বাহিরে ‘ভারতে’ নিয়ে চিকিৎসা করাতে হবে। পারিবারিক ভাবে সামর্থ্য না থাকায় মেধাবী শিক্ষার্থী নাঈমের চিকিৎসা এখন বাড়িতেই হচ্ছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায়  ৭০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া পৌরসভায় শ্রীরামদী গ্রামের মাইজ উদ্দিন মজলুর একমাত্র সন্তান। তিনি ২০১৮ সালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যয়নরত আছেন।

তার পরিবার ও তার মা রওশন আরা ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন।

নাঈমের চিকিৎসার খরচ বহনের যোগাযোগ ও সাহায্য পাঠাতে চাইলেঃ ০১৭৭৭০৬০৬৫৬ (বিকাশ পার্সোনাল), ০১৩১২৯৭৭১৫৩-৬ (রকেট পার্সোনাল), ০১৩১২৯৭৭১৫৩ নগদ(পার্সোনাল) ।

(সি/স-১৩ আগস্ট-তা/ই)