প্রয়াত এড.লুৎফুর রহমান স্মরনে কোম্পানীগজ্ঞ আ’লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমানের আত্নার মাগফিরাত কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত। রোববার দুপুর দুইটা সময় উপজেলা কনফারেন্স রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজাদের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আলহাজ আফতাব আলী কালা মিয়ার পরিচালনায় প্রয়াত এড. লুৎফুর রহমানের কর্মময় জীবন নিয়ে বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল ওয়াদুদ, যুগ্ম সাধারণত সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃশামসুল আলম সাধারণ সম্পাদক ফরুকুজ্জামান রানা। এছাড়াও বক্তব্য রাখেন, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দিন, সহ সভাপতি মোঃফয়জুর রহমান মাস্টার। বক্তারা স্মৃতি চারন করতে গিয়ে বলেন, তার মত একজন প্রবীন রাজনৈতিক নির্লোভ মানুষ পাওয়া কঠিন। উনি যেমন ছিলেন একজন রাজনৈতিক আন্দোলন সংগ্রামের অগ্রসৈনীক তেমন ছিলেন পরোপকারী মানুষ। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য তেরামিয়া,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তজব আলী, আজীম উদ্দিন,ইউনিয়ন যুবলীগ নেতা করম আলী,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক,সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয়, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেল প্রমুখ। আলোচনা সভা শেষে তার আত্মা মাহফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরন করা হয়। (সি/স-০৫ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: