একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

Desk Desk

News

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসেন। বঙ্গবন্ধু দেশের মানুষের কথা ভেবেছেন। জনগণ দেখছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের জন্য কি করছেন। এটা বলা লাগে না। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনার সরকার সকলকে করোনা ভ্যাক্সিনের আওতায় নিয়ে এসেছেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে উপমহাদেশের একটি বৃহৎ সংগঠন। আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের পথে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সকল নেতাকর্মীর। সংগঠন শক্তিশালী থাকলে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের পরিবর্তন আনার কোন স্কুপ থাকবে না। তাই আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতা কর্মীর প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী ইমরান আহমদ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যকালে এই বক্তব্য দেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ শামিম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম। এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামরুজ্জামান রাসেল, প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে সকাল ৯ টার সময় কোম্পানীগঞ্জের দলইর গাঁও উচ্চ বিদ্যালয়ের চাঁরতলা একাডেমি ভবণ উদ্বোধন। সকাল ৯ টা ৩০ মিনিটের সময় ইমরান আহমদ কারিগরী কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। বেলা ১১ টা ৩০ মিনিটের সময় উপজেলা মৎস দপ্তর কর্তৃক আয়োজিত পোনামাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন। বেলা ১২ টার সময় বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে ভোলাগঞ্জ সাদা পাথর পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সাদা পাথর পর্যটন কেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিকাল ৪ টার সময় ইসলামগঞ্জ বাজার ও জালিয়ারপাড় বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টুরিস্ট কর্পোরেশনের অতিরিক্ত সচিব ফারুক আহমদ, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) আমিনুল ইসলাম সরকার,গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ শামিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহান কাজল, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শাহ গোলাম নবী, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন,তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ মুজিবুর রহমান, ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোশাহিদ আলী, পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইখলাছুর রহমান, ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আমিরুল হক।

উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, আব্দুর রহমান, সদস্য তোফাজ্জল হোসেন,রিয়াজুল ইসলাম, তজব আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার আহমদ, ফরিদ উদ্দিন, সাংবাদিক তারিকুল ইসলাম, পূর্ব ইসলাম পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ সভাপতি সিরাজুল ইসলাম, রুপক চন্দ্র, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুহান আহমদ, রাফাত,দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের জৈষ্ঠ সহ সভাপতি শাহ আলম স্বাধীন,ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক রাজ কুমার দাস প্রমূখ।

(সি/স-১৩ সেপ্টেম্বর-তা/ই)