শাহ জামালের শয্যা পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী

Desk Desk

News

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

নিজস্ব প্রতিনিধি:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনকে দেখতে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সোমবার সন্ধ্যায় বাসায় চিকিৎসাধীন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনকে দেখতে যান। এ সময় তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর এনজিওগ্রাম করানো হয়। এরপর তাঁর হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেন ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা। গত ০৬ সেপ্টেম্বর তাঁর হার্টে রিং পরানো হয়। চিকিৎসা শেষে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন নিজ বাসায় বেড রেস্টে রয়েছেন।

মন্ত্রী এ সময়, চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সরকারি কলেজর অধ্যক্ষ ফজলুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, ওসি কেএম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য তোফাজ্জল, শৈলেন চন্দ নাথ, যুবলীগনেতা বেলাল আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম রোকন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগনেতা সুমন আহমদ প্রমুখ।

(সি/স-১৪ সেপ্টেম্বর-তা/ই)