রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাগীব-রাবেয়া হাসপাতালে সংঘর্ষ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ সিলেটে রোগীর মৃত্যু নিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সাথে স্বজনদের সংঘর্ষের ঘটনা ঘটে। সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গেছে, নিহত মহিলার নাম ফুলজান বিবি। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা। স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এক করোনা আক্রান্ত মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু ভাঙচুর হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। (সি/স-১৫ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: