সরকারি খরচে অসহায়কে আইনী সহায়তা দেয় লিগ্যাল এইড, সিনিয়র জেলা-দায়রা জজ সাইফুল ইসলাম

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণ ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও ইউএনডিপি’র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে যাদের বার্ষিক গড় আয় ১ লক্ষ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তি সহ শিশু, মানব পাচারের শিকার ব্যক্তি, শারীরিক-মানসিক ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, অসচ্ছল বিধবা সহ অসহায় হত-দরিদ্ররা আইনি সহায়তা নিতে পারবেন। এছাড়া সর্বস্তরের জনগণ লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণ করতে পারবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে এবং সহকারী জজ মো. অলি উল্লাহর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দীন ও পবিত্র গীতক পাঠ করে লন ইউএনও কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার মামুনুর রহমান ছিদ্দীকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা লিগ্যাল এইড অফিসার মামুনুর রহমান সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও বিজ্ঞ সরকারি কৌঁসুলি এড. মো. রাজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক লাল মিয়া,উপজেলা লিগ্যাল এইডের সদস্য অফিসার, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত অংশীজন সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

(সি/স-২৮ সেপ্টেম্বর-তা/ই)