জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখলো সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সকল ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে চতুর্থবারের মতো পুরস্কার পেলেন সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ। রবিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্থ হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উর্দ্ধতন অফিসারদের নিবিড় তদারকি ও পর্যবেক্ষণের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং গোয়াইনঘাট – কোম্পানীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে জানান। তিনি গোয়াইনঘাট – কোম্পানীগঞ্জ থানা এলাকার সব ধরণের অপরাধ রোধ এবং নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন। আইন শৃঙ্খলা সম্পর্কিত যেকোনো সমস্যা সমাধানের জন্যে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। (সি/স-০৩ অক্টোবর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: