কোম্পানীগঞ্জের ২৬ মন্দিরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ইউএনও সুমন আচার্য শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ তারিকুল ইসলাম:-সীমান্তবর্তী উপজেলা সিলেটের কোম্পানীগঞ্জে ২৬টি মন্দিরে সার্বজনিনভাবে শারদীয় দূর্গোৎসব আয়োজন করা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আসন্ন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উপজেলার ২৬টি দূর্গা মন্দিরে উপহার পাঠিয়েছেন। সেই সাথে সনাতন ধর্মীয় সকলকে শারদীয় দূর্গার শুভেচ্ছা জানান। তিনি আরও জানান ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দূর্গাৎসবে সবাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে উৎসব পালন করার তাগিদ দিয়েছেন। সোমবার ০৪ অক্টোবর সকাল ১১ টার সময় উপজেলা হল রুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির উপহার সামগ্রী ২৬ টি মন্দির পরিচালনা কমিটির নের্তৃবৃন্দের হাতে তুলে দেন। এর আগে আসন্ন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ কেএম নজরুল জাহান কাজলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামিম আহমদ শামিম। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা,বিভিন্ন মন্দিরের কার্যকরী কমিটির নের্তৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে দূর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উৎসাহ্ উদ্দীপনা এবং আনন্দের বাতা বরণ বইছে। উপজেলার প্রতিটি মন্দিরে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দুর্গাসহ নানা প্রতিমার কাঠামো তৈরী শেষে এখন চলছে প্রতিমায় রং দেয়ার কাজ। শিল্পী নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ নানা প্রতিমা। পুরুষদের পাশাপাশি প্রতিমা তৈরীর কাজে সহায়তা করছে বাড়ির নারী শিল্পীরাও। সবকটি মন্দিরে শান্তিপূর্ণ পূজা অর্চনাসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্নে গৃহিত সকল পদক্ষেপ শেষ হয়েছে। আসন্ন দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা উৎযাপন পরিষদ কোম্পানীগঞ্জে সকল প্রস্তুতি শেষ করেছে। বাংলাদেশ পূজা উৎসব পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারো কোম্পানীগঞ্জে শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উৎসবের আমেজ জোয়ার বইছে। ঘরে ঘরে পূজো অর্চনার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন। উপজেলায় ২৬টি সার্বজনিন মন্দিরে দূর্গোৎসব আয়োজন করা হয়েছে। দূর্গাপূজায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সিলেটের পুলিশ সুপারের সাথে বৈঠক হয়েছে। আজকে উপজেলা ও থানা প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, কোম্পানীগঞ্জে শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে প্রশাসনের তরফে সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে ২জন পুলিশ সদস্য ও ৬ থেকে ১০ জন আনসার সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি ইউনিয়নের বিট অফিসাররা নিজ নিজ বিটের দায়িত্বসহ একাধিক মোবাইল টিম পূজা মন্ডপ সমূহে বাড়তি দায়িত্ব পালন করবে। (সি/স-০৪ অক্টোবর-আ/ই) SHARES গণমাধ্যম বিষয়: