আ’লীগ নেতা ফয়জুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুর রহমানকে উদ্দেশ্য করে কথিত অনলাইন নিউজ পোর্টাল “জাগ্রত সকাল” এ প্রকাশিত “জামায়াত-বিএনপির কর্মী নৌকা প্রতিক পেতে চায়” মর্মে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ফয়জুর রহমান। বৃহস্পতিবার ০৭ অক্টোবর দুপুর ১ টার সময় এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, আসন্ন ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করার আকাঙ্খা প্রকাশ করলে একটি কুচুক্রি মহল বিরুদ্ধাচারণ করেছেন। আওয়ামী লীগের দলীয় মনোয়নয়ন ও নৌকা প্রতিক না পেতে সেই কুচুক্রি মহলটি বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে মিথ্যাচার ও বিষাদগার করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভূয়া নামসর্বস্বহীন অনলাইন নিউজ পোর্টালে গত ৪ অক্টোবর সোমবার একটি মিথ্যা সংবাদ প্রচার করেন। যাতে উল্লেখ আছে ” আমি নাকি ১৯৯৬ নির্বাচনে জামায়াতের এমপি পদপ্রার্থী ডা.শফিকুর রহমানের কর্মী ছিলাম”। সেই প্রকাশিত সংবাদে মিথ্যাচারে আমার মানহানী হয়েছে। আমি কোনো সময় জামায়াত বিএনপির সাথে যুক্ত ছিলাম না।বরং তাদের রাজনৈতিক ধারার বিরোধীতা করে রাজপথে সক্রিয় ছিলাম। ছাত্রবস্থায় আমি সিলেটের মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। কলেজ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে তৎকালীন ছাত্রলীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ,আশফাক আহমদ, জগদীশ চন্দ্র দাস, বিজিত দে’র সাথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। আমি একই কলেজ থেকে স্নাতকে পড়াকালীন সময়ে তৎকালীন ছাত্রলীগ ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আমার কলেজ সহপাঠী এডভোকেট সাইফুল আলম এডভোকেট শাহিন অ্যাডভোকেট নজরুল ইসলামের সাথে কাধে কাধ মিলিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে মিছিল করেছি। ছাত্রজীবন শেষে আমি পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। দীর্ঘদিন ছাত্র রাজনীতি শেষে ব্যবসার পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হই। ২০০৩ সালের সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বকালীন সময়ে জামায়াত-বিএনপি চার দলীয় সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওয়ার্ড আওয়ামী লীগকে সংগঠিত করেছি। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর যাবৎ ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছি।২০০৪ সালে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কোম্পানীগঞ্জ উপজেলা কাউন্সিলের কাউন্সিলর ছিলাম। ২০১৯ সালে ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। বর্তমানে সেই পদেই বহাল আছি। দীর্ঘ ছাত্র রাজনীতি ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে এযাবতকাল পর্যন্ত কোনোদিন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচ্যুত হয়নি। জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তারি সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিসন ২০৪১ রুপকল্প বাস্তবায়নে উত্তর রণিখাই ইউনিয়নকে আধুনিকায়নের জন্যে শপত নিয়েছি। আমার এহেন রাজনৈতিক জীবনকর্মকে থামানোর জন্যে এবং জননেত্রী শেখ হাসিনার ভিসন ২০৪১কে বাধাগ্রস্ত করতে একটি মহল দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধাচারণ করে আসছে। শুধু তাই নয় অত্র ইউনিয়নের আধুনিকায়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপির সাথে ঐক্য করে আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতিক না পেতে আমার বিরুদ্ধে মিথ্যাচার ও বিষাদগার করে যাচ্ছে। যার প্রমাণ জাগ্রত সকালের সেই মিথ্যা সংবাদ। প্রকাশিত সেই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং এই সব অপপ্রচার বন্ধে কথিত ভূয়া অনালাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তা কামনা করছি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস সহ একাধিক আওয়ামী লীগ নেতা জানান, ফয়জুর রহমান ছাত্রলীগ থেকে উঠে আসা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের পক্ষে কাজ করেছেন তিনি। আমাদের জানামতে তিনি কোনোদিন জামায়াত-বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিলেন না। জাগ্রত সকাল অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যাচারে ভরপূর উক্ত সংবাদটির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে।ঐসব ভূয়া অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সরকারের অরতি বিনীত অনুরোধ জানাচ্ছি। SHARES গণমাধ্যম বিষয়: