ছাতকে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:-ছাতকে এক মানসিক ও বাক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের দায়ে আব্দুল মান্নান (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। সে ছাতক পৌর শহরের বাগবাড়ী বাস স্ট্যান্ড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভিকটিমের বাবার সাথে ব্যাবসার সুবাদে তার বাসায় আসা যাওয়া করতো আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালে তাদের ঘরে কেউ না থাকায় প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করে সে। এসময় বাসার ভিতরে শব্দ পেয়ে ভিকটিমের ছোট বোন ঘরে ঢুকে ঘটনা দেখে ফেললে বস্ত্রহীন হয়ে ধর্ষক পালিয়ে যায়। ঘটনায় পর ভিকটিমের মা বাদী হয়ে ছাতক থানায় মামলা নং (২১) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ছাতক পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে সাথে সাথেই অভিযানে নামে থানা পুলিশ। সফল অভিযান শেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। (সি/স-২১ অক্টোবর-তা/ই) SHARES অপরাধ বিষয়: