কোম্পানীগঞ্জে ৯৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আমিনুল ইসলাম (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মধ্য রাজনগর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।

আজ রোববার ২৪ অক্টোবর সকাল ৭ টা ৫৫ মিনিটের সময় উপজেলার কালীবাড়ি গ্রাম থেকে কোম্পানীগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়া তাকে গ্রেফতার করে। অনিক বড়ুয়া জনান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল ইসলামকে ধাওয়া করে ইয়াবাসহ আটক করা হয়।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইন কেএম নজরুল বলেন,উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়। আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

(সি/স-২৪ অক্টোবর-তা/ই)