সিলেট বোর্ডে এবার এসএসসি ও সমমানে ১ লক্ষ ২১ হাজার পরিক্ষার্থী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১ করোনা সংক্রমণের কারণে গত বছর এসএসসি পরীক্ষা হয়নি। এবারও পরীক্ষা নিয়ে শঙ্কা ছিলো। পরিবর্তন সিলেবাস আর বছরজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে উদ্বেগেও ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে সব শঙ্কা আর উদ্বেগ কাটিয়ে করোনার মহামারিকাল শুরু হওয়ার পর এই প্রথম শিক্ষার্থীরা কোনোও পাবলিক পরীক্ষায় বসেছে। আজ রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। এ বছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন এবং ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন। আজ রোববার সকালে সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এবারই প্রথমবারের মতো তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পরীক্ষার্থীরা হলে প্রবেশের সময় তাদের মুখে মাস্ক আছে কিনা, সেদিকে কড়া নজর রাখা হয়। হলে এক বেঞ্চের দু’মাথায় দুজন পরীক্ষার্থীকে বসানো হয়েছে। সিলেবাস ও সময়সীমায় কাটছাট হলেও পরীক্ষায় বসতে পেরে খুশি শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, পরিবর্তাত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা এবং মাস্ক রাখা হয়েছে। তাছাড়া বিভাগওয়ারী আলাদা আলাদা সময়ে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থঅদের চাপও এবার কম থাকবে। তিনি বলেন, এবারের পরীক্ষা নিয়ে শঙ্কা থাকলেও সরকারের উদ্যোগের কারণে সুন্দর পরিবেশেই পরীক্ষা শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার সিলেটে পরিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৭৬১ জন। এর মধ্যে ছাত্র সংখ্যাই বেড়েছে ৩ হাজার ৯৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৭৭৪ জন। গত বছর (২০২০ সাল) এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। তন্মধ্যে ছেলে ৪৯ হাজার ৯৫৩ জন এবং মেয়ে ছিল ৬৬ হাজার ৪১৭ জন। তবে করোনার কারণে গত বছর পরীক্ষা হয়নি। সিলেট বোর্ডের অধীনে এবার ৯১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী এবার ১৪৬ কেন্দ্রে বসবেন। এবার পরীক্ষা নেওয়ার ১৫ দিনের মধ্যে খাতা দেখা সম্পন্ন করা, এক মাসের মধ্যে ফলাফল দিতে শিক্ষা মন্ত্রণালয় বোর্ডগুলোকে সময় বেঁধে দিয়েছে বলে জানিয়েছেন সিলেট বোর্ডের সংশ্লিষ্টরা। এর আগে ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারেন। সময়সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না। সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ও বিকেলে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে ২টায়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল বলেন,‘পরীক্ষা শুরু হয়েছে। এবার তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষাগ্রহণ করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘পরীক্ষা চলাকালে বোর্ডের নিজস্ব টিম মাঠে থাকছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের টিমও কাজ করছে। SHARES শিক্ষা বিষয়: