চানাচুর কিনতে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু,ধর্ষক গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১ সিলকো ডেস্ক:-সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চানাচুর কিনতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়েছে ৭ বছরের এক মেয়ে শিশু। গতকাল সোমবার সকাল ৭ টায় উপজেলার আলীরগাও ইউনিয়নের বারহাল বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার সকাল ৭ টার দিকে বারহাল গ্রামের আবুল কালামের মেয়ে (৭) মোছাম্মৎ রেনু আক্তার (ছদ্মনাম) চানাচুর কিনতে বারহাল বাজারে তজমুল আলীর পুত্র শরিফ এর দোকানে যায়। এসময় বাজারে লোকজন কম থাকার সুবিধা নিয়ে শরিফ তার দোকানে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রেনু রক্তাক্ত অবস্থায় কেঁদে কেঁদে ফিরলে লোকজন দেখতে লক্ষ্য করে তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সোমবার দিবাগত মধ্যরাতে গোয়াইনঘাট থানা পুলিশ ধর্ষক শরিফকে গ্রেফতার করতে সক্ষম হয়। রেনু ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে স্থানীয় এলাকার সর্বস্তরের জনগণ মঙ্গলবার বিকাল ৪ টায় বারহাল বাজারে মানববন্ধন করে। (সি/স-১৬ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: