সরকারী বিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ

Desk Desk

News

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

 

২০২২ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণির ডিজিটাল লটারির মাধ্যমে ফলাফল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বুধবার(১৫ ডিসেম্বর) বিকালে এটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মো.গোলাম ফারুক এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন, অতিরিক্ত সচিব ফরিদা জাফরিনসহ আরও অনেকে।

আজ বিকাল ৫টার পর থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

এছাড়া রাতেই স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ফল প্রকাশ করা হবে বলে জানা যায়। এছাড়া ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ইমেইলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।

করোনার কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও সব শ্রেণির ভর্তিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে,অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা গত রোববার রাত ১২টায় শেষ হয়েছে। সারাদেশের ৪০৫টি সরকারি স্কুলে ১০ লাখ ২৬ হাজার ৯১৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৪ টি। সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন রয়েছে ৮০ হাজার ১৭টি। ফলে আসনপ্রতি লড়ছে প্রায় ১৩ শিক্ষার্থী।

(সি/স-১৫ ডিসেম্বর-তা/ই)