কোম্পানীগঞ্জে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক:-আগামী ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১নং ইসলামপুর ইউনিয়নে প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজংয়ের সভাপতিত্বে ও ফয়জুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জৈবুন্নাহার বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ উপজেলা রির্টানিং অফিসারবৃন্দ। এসময় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদন্দি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে বক্তারা আশ্বাস দেন।

কোম্পানীগঞ্জে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত