এক বছরের মধ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী Desk Desk News প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যেই সরকার ১৮-৫০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।এই পেনশন ব্যবস্থা সবার জন্য। সংবিধানের ১৫ অনুচ্ছেদে বলা আছে, বার্ধক্যজনিত কারণে যারা অভাবগ্রস্ত হবে। তাদের এই সাহায্য লাভ মৌলিক অধিকার। তাই সে সময় অভাবগ্রস্ত নাগরিকরা পেনশন পাবেন বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এর ধারাবাহিকতায় ২০১৯- ২০ অর্থবছরে বাজেটে আনা হয়েছিল। তার ধারাবাহিকতায় এখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। তিনি আরও বলেন, ২০৫০ সালে দেশের মানুষের আয়ুষ্কাল হবে ৮০ বছর। আগামী ৩ দশক পরে মানুষ অবসর গ্রহণের পরেও আরও ২০ বছর বাঁচবে। সে সময়ে তার আয় না থাকলেও সরকার তার দায়িত্ব নেবে। এবং ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসীরাও এ ব্যবস্থায় অংশ নিতে পারবে। শুরুতে এ পদ্ধতি ঐচ্ছিক। তবে পরবর্তীতে বাধ্যতামূলক করা হবে। অর্থমন্ত্রী বলেন, পেনশন পেতে আগ্রহীদেরকে প্রতি মাসে টাকা জমা করতে হবে। একজনকে সর্বনিম্ন ১০ বছর টাকা জমা করতে হবে। বেশি বছর টাকা জমা করলে পেনশনের পরিমাণ বেশি হবে। SHARES প্রচ্ছদ বিষয়: