জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে- মন্ত্রী ইমরান

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

জৈন্তাপুর প্রতিনিধি:- ঐক্য আওয়ামী লীগের বিকল্প কোন শক্তি নেই আওয়ামী লীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকেল কোন শক্তি আওয়ামী লীগ কে হারাতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। পরীক্ষিত ব্যক্তিদের কে নেতৃত্বে নিয়ে আসতে হবে। তিনি বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মানিত অতিথির বক্তব্যে একথা বলেন।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এম পি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক কমিটির প্রধান এডভোকেট নিজাম উদ্দিন পিপি,সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদত রহিম চৌধুরী, এডভোকেট ফখরুল ইসলাম, মো.গোলাপ মিয়া,এলিম চৌধুরী। বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এখলাছুর রহমান, মো.আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহিমান মেম, শাহেদ আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন। বর্ধিত সভায় ছয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।