সিলেটে ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২২ সিলেটে একজন ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনিছড়ায় মনিরুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে মালনীছড়া চা বাগান এলাকায় রাগিব আলীর বাংলোর রাস্তা সংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নগরের খাসদবির ওয়ার্কশপের স্বত্বাধিকারী । তিনি এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে । স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধার করেন। Download News PhotoCard SHARES খুন বিষয়: