জৈন্তাপুরে চিকনাগুল ইউনিয়ন আ”লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

জৈন্তাপুর প্রতিনিধি: সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী জৈন্তাপুরের ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪-জুন নিজপাট ইউনিয়ন থেকে শুরু হওয়া বর্ধিত সভা চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের সভা সম্পন্ন হয়।

গতকাল শনিবার (১১) জুন সন্ধ্যা ৭ ঘটিকায় চিকনাগুল ইউনিয়ন পরিষদ হলরুমে চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এখলাসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নিপ্রেন্দ কুমার,সদস্য আফতাব আলী, হেলাল আহমদ, বাদশাহ মিয়া, সোহেল রানা,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন খাদন,আশিক উদ্দিন,সাধারণ সম্পাদক রহমত আলী,সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া,যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মঞ্জুর, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য কামরান হোসেন, জুয়েল আহমদ ডালিম,আওয়ামী লীগ নেতা সেলাল আহমদ,রহমান আলী,মদরিছ আলী,কামরান আহমদ,আনোয়ার হোসেন,শ্রমীকলীগ নেতা মোহাম্মদ আলী,মাসুক আহমদ,জামাল আহমদ,ইউনিয়ন যুবলীগের সভাপতি একরামুল ইসলাম শামিম সহ-সভাপতি এসকে কামাল,সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন উদ্দিন,সহ সভাপতি শরিফুল ইসলাম মেম্বার, শাহেদ আহমদ নাবিল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবলীগ নেতা,সেলিম আহমদ,শাহেদ আহমেদ, তোফায়েল আহমেদ, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা আয়াতুল্লাহ, মঞ্জুর মুন্না,ফলিক আহমদ, ইফতেখার,আবু হুরায়রা, মুকিদ চৌধুরী , শিপনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন । সভায় ৯টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।