ভোরের পাতা সম্পাদক ড. এরতেজা গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২ দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান -২ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম দায়েরকৃত প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খিলক্ষেত থানার মামলা নং- ১৪ তাং-১০-০১-২২। ওই মামলার এজাহারে এরতেজা ছাড়াও আসামি আরও ৩জন। আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। আজকে এরতেজাকে এবং আগে এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। জালিয়াতি ও প্রতারণা মামলায় পিবিআই তাকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ড. এরতেজাকে গ্রেফতারের পর ধানমন্ডিতে নেওয়া হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড. কাজী এরতেজা একাধারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। SHARES আইন আদালত বিষয়: