হযরত শাহজালাল (রঃ) ডিগ্রি কলেজে যুক্তরাষ্ট্র প্রবাসী খসরু’র মতবিনিময় সভা

Desk Desk

News

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজে যুক্তরাষ্ট্র প্রবাসী রৌটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিলেট গ্যাস ফিল্ডস কর্মকর্তা হেলাল আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী রৌটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

সহকারী অধ্যাপক ( ইংরেজি) তাহমিনা আক্তারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), অজয় কুমার রায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,কলেজ গভর্নিং বডির
বিদ্যোৎসাহী সদস্য, অধ্যাপক শাহেদ আহমদ, মো. নুরুল ইসলাম, কলেজ গভর্নিংবডি
অভিভাবক প্রতিনিধি,আবুল হাসনাত চৌধুরী রফিক আহমদ, কলেজ গভর্নিংবডি শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হারুন রশীদ,সহকারী অধ্যাপক, সচিব, স্টাফ কাউন্সিল লিয়াকত আলী, সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা মইনুল হোসেন আয়ানি, সহকারী শিক্ষক ও সমাজসেবী সেলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,ইউপি সদস্য ফখরুল ইসলাম, ডিগ্রি, ৩য় বর্ষের ছাত্র সুলতান আহমদ। কোরআন তেলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্র ইব্রাহিম উদ্দিন।

সভায় কলেজের দাতা সদস্য হিসাবে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু-কে মনোনীত করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।