বঙ্গবীর এমএজি ওসমানীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট পালন করেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা  থেকে সাড়ে ১২টা পর্যন্ত খতমে কোরআন।
খতমে কোরআনে মজিদে অংশ গ্রহণ করেন, হাফিজ আমির আলী রাহ: হাফিজিয়া এতিমখানা ইসলামপুরের উস্তাদ ও শিক্ষার্থীবৃন্দ এবং দরগাহে হজরত শাহ জালাল রাহ: মাজারের হাফিজ ক্বারীবৃন্দ। বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক মোহম্মদ জুয়েল এডভোকেট, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও মকসুদ হোসেন, সমাজসেবী সাংবাদিক কাজী হেলাল, সদস্য কয়েছ আহমেদ সাগর, শফিকুর রহমান, সমাজ সেবক সাবের হোসেন চৌধুরী, হাফিজ নজির আহমদ, হাফিজ মোঃ আলামীন, মাওলানা হাফিজ ক্বারী আবু ইউছুফ চৌধূরী, হাফিজ আব্দুস সালাম, হাফিজ নুরুল ইসলাম, হোসাইন আহমদ সিরাজ, আব্দুস ছুবহান, মোঃ আলাউদ্দিন, হাফিজ বিল্লাল আহমদ, মোঃ জমির উদ্দিন, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ হুসাইন আহমদ ছাতকি, মোঃ হাবিবুর রহমান, জাহেদ আহমদ প্রমুখ।
মিলাদ পরিচালনা হাফিজ আলামীন বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ’৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ পরিবার পরিজন, ৩রা নভেম্বর কারান্তরীন শহীদ ৪ জাতীয় নেতা, তুরষ্ক ও সিরিয়ায় ভুমিকম্পে নিহতদের মাগফেরাত এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হজরত হাফিজ মাওলানা ক্বারি আবু ইউছুফ চৌধুরী ও জিয়ারত শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ নজির আহমদ।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আড়াইটায় বঙ্গবীর ওসমানীর পিতৃভূমি ওসমানীনগরের দয়ামীরস্থ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে ‌‘বাংলা ভাষা প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও সংসদীয় গণতন্ত্র রক্ষায় বঙ্গবীর ওসমানীর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বঙ্গবীর ওসমানী অনুরাগীদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।