হবিগঞ্জের সন্তান কোম্পানীগঞ্জ থানার সজল কুমার কানু সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

হবিগঞ্জের সন্তান কোম্পানীগঞ্জ থানার সজল কুমার কানু সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

হবিগঞ্জের সন্তান কোম্পানীগঞ্জ থানার সজল কুমার কানু সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

ষ্টাফ রিপোর্টারঃ-উত্তর সিলেটের ভারতসীমান্তবর্তী কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু জেলা শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।পুলিশ মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের কাছ থেকে এই পুরুষ্কার গ্রহণ করেন ওসি সজল কুমার কানু।

রবিবার (৮মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্সের বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহবুবুল আলম এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভা 
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণের দায়িত্বে) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ রফিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান খান, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্সগণ।

অনুষ্টানের শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ রফিকুল ইসলাম এবং ১২১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করেন।

একই সময় ফেব্রুয়ারি/২০২০ মাসে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ, সার্কেল) মোঃ নজরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (জৈন্তাপুর মডেল থানা) শ্যামল বনিক, অফিসার ইনচার্জ (জকিগঞ্জ থানা) মীর মোঃ আব্দুন নাসের, অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা-উত্তর) সাইফুল আলম, পুলিশ পরিদর্শক(জৈন্তাপুর মডেল থানা) মোঃ ওমর ফারুক মোড়লসহ মোট ২৬ জন অফিসার-ফোর্সকে নগদ অর্থ পুরস্কার এবং সম্মাননা স্মারক প্রদান করেন।

ওয়ারেন্ট তামিল,চুরাচালানরোধ,মাদক ও অস্ত্র উদ্ধার এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখা সহ সকল ক্যাটাগরী বিবেচনায় জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন সজল কুমার কানু।

জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ার পড়ে সিলকো সংবাদকে ওসি সজল কুমার কানু তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন-কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত),সকল সাব ইন্সপেক্টর, কন্সটেবল সহ সকলের একান্ত প্রচেষ্টার ফসল আজ হাতে পেয়েছি।কোম্পানীগঞ্জ থানার সকল সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।তারা তাদের কলম দিয়ে সত্যটা উদঘাটন করতে দিনরাত পরিশ্রম করে আমাদেরকে অনেক সহযোগীতা করেছে, যার ফসল আজ হাতে পেয়েছি। আমার এই অর্জন থানার প্রতিটি পুলিশ সদস্যের সফল প্রচেষ্টা ফসল।আমার এই পুরুষ্কার কোম্পানীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যদের উৎস্বর্গ করলাম। সকলের সহযোগীতায় আমার এই অর্জন সব সময় ধরে রাখতে চাই। এই সফলতার ধারা অব্যাহত রাখতে থানার সকল পুলিশ সদস্যদের উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা,মাদক ও চুরাচালান দমনে আরো সৌচ্চার হওয়া চাই।

উল্লেখ্য ওসি সজল কুমার কানু বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সন্তান। ২০০১ সালে পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন।সাব ইন্সপেক্টর পদে দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনের পাশা পাশি কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ মাদক বিরোধী সেল সিলেটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন শেষে ২৮ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন।