লোহাগাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত Desk Desk News প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২০ লোহাগাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহত ও আহত কারো পরিচয় এখনও পাওয়া যায়নি। আজ শনিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি ছিল চট্টগ্রামমুখী। আর কক্সবাজারমুখী পিকআপটি লোহাগাড়া থেকে আজিজনগর যাচ্ছিল। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সেকেন্ডে অফিসার এসআই আবদুল হাই। SHARES প্রচ্ছদ বিষয়: