সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

সিলকো ডেস্কঃ-সিলেটে এবার করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক। আক্রান্তকারী চিকিৎসক এবং তার পরিবারের সদস্যদেরকে সাথে সাথেই লকডাউনে রাখা হয়েছে।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জনস্বার্থে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য ওই চিকিৎসকের নাম পরিচয় গোপন করা হয়েছে।

সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ রোববার (৫ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর পরই ডাক্তারসহ পরিবারকে লাকডাউন ঘোষণা করা হয়।

বিষয়টি সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জন অবহিত রয়েছেন বলেও জানা যায়।

(সি/স-০৫এপ্রিল-তা/ই)