বৃহত্তর সিলেটে করোনা ছোবল – রাজনগরে একজনের মৃত্য,জনমনে আতঙ্ক

Desk Desk

News

প্রকাশিত: ৬:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-মৌলভীবাজারে মারা যাওয়া ব্যক্তি করোনা সংক্রমণ ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।

তিনি বলেন, ঢাকা থেকে আইইডিসিআর কর্তৃপক্ষ ফোনে আমাকে নিশ্চিত করা করেছে- রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম প্রবাসী অধ্যুসিত বৃহত্তর সিলেটে করোনা পজিটিভি কোন রোগী শনাক্ত হলো।

মারা যাওয়া ব্যক্তি শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি পান-সিগারেট দোকানদার ছিলেন। কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।

সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা আছে। ওই বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, ওই বাড়িসহ আকুয়া গ্রাম ‘লকডাউন’ করা হবে।যাতে অন্যকোন সুস্থ ব্যাক্তির শরীর করোনা ডিজিস সংক্রমণ না করে।

(সি/স-০৫এপ্রিল-তা/ই)