সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শককে প্রত্যাহার Desk Desk News প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ সিলকো ডেস্ক:-দুই সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিরঞ্জনকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে পুলিশ সুপার তাকে প্রত্যাহারের আদেশ দেন। রাত ৮টার দিকে ৭১ টেলিভিশনের সাংবাদিক শাজাহান আলী ও সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদ রহমান মোটরসাইকেল যোগে কাজে যাচ্ছিলেন। এসময় থানা মোড়ে সদর থানার এসআই নিরঞ্জন তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায় হ্যান্ডক্যাপ লাগিয়ে তাদের থানায় নিয়ে যান। পরে থানায় বসে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, দুই সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পুলিশ সুপারের আদেশে এসআই নিরঞ্জনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। (সি/স-১৩ এপ্রিল-তা/ই) SHARES অপরাধ বিষয়: