নবীনগর থানাকান্দি গ্রামে দীর্ঘ-সংঘর্ষের মূল হোতা ইউ/পি চেয়ারম্যান সহ আটক ৪২ Desk Desk News প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ সিলকো ডেস্ক:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার সংঘটিত হওয়া দুই পক্ষের সংঘর্ষের মূল হোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৪২ জন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রবিবার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে রবিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার (৪৫) এক পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করে আবু কাউসার মোল্লার সমর্থকরা। SHARES অপরাধ বিষয়: